“বৃত্ত ও বৃত্তান্ত” এক মলাটে পাঁচটি বইয়ের সমান প্রামাণ্য গবেষণা। স্থানীয় সরকার, বিকেন্দ্রীকরণ, উন্নয়ন নীতি, পল্লী উন্নয়ন, সমবায় ও বিশ্বরাজনীতি—বইটির প্রতিটি অধ্যায়ে রয়েছে সমকালীন বিষয়াবলির সুগভীর বিশ্লেষণ।
🔎 প্রথম অধ্যায়ে রয়েছে ১৫টি প্রবন্ধ, যা স্থানীয় সরকার নিয়ে পূর্ণাঙ্গ রেফারেন্স।
🔎 দ্বিতীয় অধ্যায়ে বিচারব্যবস্থা, মাঠ প্রশাসন ও রাষ্ট্রের আকার নিয়ে সংস্কারমূলক প্রস্তাবনা।
🔎 তৃতীয় অধ্যায়ে রয়েছে নির্বাচনী বিশ্লেষণ (বাংলাদেশ, সিঙ্গাপুর, মালদ্বীপ, পাকিস্তান)।
🔎 চতুর্থ ও পঞ্চম অধ্যায়ে পল্লী উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, সমবায় ইত্যাদি।
🔎 ষষ্ঠ অধ্যায়ে বৈশ্বিক রাজনীতি ও মুসলিম বিশ্ব নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ।📚 যারা স্থানীয় শাসন, সুশাসন, উন্নয়ন চিন্তা ও রাষ্ট্রীয় সংস্কার নিয়ে গবেষণা করেন তাদের জন্য এটি অপরিহার্য গ্রন্থ।
বইয়ের ফ্ল্যাপ
স্থানীয় সরকার ও স্থানীয় উন্নয়নে আগ্রহীদের জন্য একটি প্রামাণ্য দলিল। এ বইয়ের প্রথম অধ্যায়ে ১৫টি প্রবন্ধ স্থানীয় সরকার বিষয়ক একটি পূর্ণাঙ্গ পুস্তক হিসেবে গণ্য হতে পারে। দ্বিতীয় অধ্যায়ের ৪টি প্রবন্ধে বিচার ব্যবস্থার বিকেন্দ্রকরণ, মাঠ প্রশাসনের দুর্বলতা এবং সরকারের আকার-আয়তন সম্পর্কিত আলোচনায় অত্যন্ত সময়োপযোগী সংস্কার ধারণা স্থান পেয়েছে। তৃতীয় অধ্যায়ে ২০০৬ সালের ১/১১ পূর্ববর্তী সময়ের একটি চিত্রসহ সিঙ্গাপুর, মালদ্বীপ ও পাকিস্তানের বিগত নির্বাচনের আলোচনা স্থান পেয়েছে। চতুর্থ ও পঞ্চম অধ্যায়ের ৮টি রচনায় পল্লী উন্নয়ন, সমবায়, পানি সম্পদ ব্যবস্থাপনার ওপর মূল্যবান ও তথ্যবহুল আলোচনার সমাবেশ ঘটেছে। ষষ্ঠ অধ্যায়ের রচনাগুলোতে কিছু কিছু উন্নয়ন ধারণা অত্যন্ত ও সৃজনশীল। এছাড়া আফগান ও ইরাকযুদ্ধ পরবর্তী বিশ্বে ক্ষুদ্র রাষ্ট্র এবং মুসলিম বিশ্বের ভবিষ্যত নিয়েও একটি বিশ্লেষণধর্মী বিশেষ রচনা এ অধ্যায়ে রয়েছে। এ বইটি সত্যিকারা অর্থে একটি মলাটে পাঁচটি বইয়ের একত্রিত সংকলন। সুশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্থানীয় উন্নয়ন ও সংস্কারের যুগ চাহিদাভিত্তিক একটি আকর গ্রন্থ হিসেবে সমাদৃত হতে পারে।
বৃত্ত ও বৃত্তান্ত বিকেন্দ্রীকরণ, স্থানীয় শাসন, রাজনীতি ও উন্নয়ন ভাবনা
তোফায়েল আহমেদ

















