সৈয়দ সুলতান (আনু. ১৫৫০-১৬৪৮) বাংলা সাহিত্যের মধ্যযুগের একজন গুরুত্বপূর্ণ কবি। তিনি ছিলেন পীর, সুফিসাধক ও ধর্মবেত্তা। কাহিনিকাব্য, শাস্ত্রকাব্য ও পদাবলি রচনায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। নবীবংশ, জ্ঞানপ্রদীপ ও জয়কুম রাজার লড়াই তাঁর উল্লেখযোগ্য কাব্য। দুই খণ্ডে সমাপ্ত নবীবংশ কাব্য তাঁর সর্ববৃহৎ ও শ্রেষ্ঠ রচনা। এ কাব্যের প্রথম খণ্ডে আদম (আ.) থেকে ঈসা (আ.) পর্যন্ত নবীদের কাহিনি বর্ণিত হয়েছে, দ্বিতীয় খণ্ডে রয়েছে হজরত মুহাম্মদের (সা.) জীবনকথা।
প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথিতযশা গবেষক, অধ্যাপক ড. আহমদ শরীফের নিবিড় সম্পাদনায় নবীবংশ কাব্যের প্রামাণিক সংস্করণ প্রকাশিত হয়েছিল বাংলা একাডেমি থেকে। চার যুগের ব্যবধানে পুনর্মুদ্রিত হচ্ছে গ্রন্থটি। সৈয়দ সুলতান বিরচিত নবীবংশ বাংলা সাহিত্যের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের প্রভূত উপকার সাধন করবে।
top of page
১,৮০০.০০৳ Regular Price
১,৩৫০.০০৳Sale Price
Socials
Related Books
bottom of page

















