পাথরের কান্না কেবল একটি নাম নয়, এটি মানুষের অন্তরালে জমাটবদ্ধ ক্ষোভ, বেদনা ও নীরব আত্মচৈতন্যের এক কাব্যালংকার। বাইরে কঠিন, শক্ত বা অনুভূতিহীন মনে হওয়া মানুষের বুকের ভেতরও যে অবিরাম অশ্রুধারা প্রবাহিত হয়- কবি জিনাত আরা তাঁর শব্দের কারুকাজে সেই অপ্রকাশিত কথাগুলোই ফুটিয়ে তুলে ধরেছেন এই কাব্যগ্রন্থে।
পাথরের বুক চিরে যেমন ঝরনা নেমে আসে, তেমনি মানুষের কঠিন বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকে অজস্র না-বলা কান্না ও জমাটবাঁধা অনুভূতির গল্প। কবি জিনাত আরা তাঁর পাথরের কান্না কাব্যগ্রন্থে সেই নিঃশব্দ হাহাকারকে দিয়েছেন ভাষা। প্রেম, স্মৃতি, মা-বাবার ভালোবাসা, প্রকৃতির ছোঁয়া এবং জীবনের বাস্তবতাকে এক সুতোয় গেঁথে এই কাব্যগ্রন্থটি পাঠকদের আত্মানুসন্ধানের এক নতুন যাত্রায় নিয়ে যাবে।
top of page
৪০০.০০৳ Regular Price
৩০০.০০৳Sale Price
Socials
Related Books
bottom of page

















