প্যারিস নিয়ে অনেক লেখা হয়েছে, সেই জন্য মনে হতে পারে কাসিদার এই শহর সম্বন্ধে নতুন কিছু বলার নেই। কিন্তু পুরনো কথাই নতুন হতে পারে দেখার দৃষ্টিকোণ বদলে গেলে। দৃষ্টিকোণ বদলানোর অনেক কারণের মধ্যে একটি সময়ের পরিক্রমা। বিশ শতকের ষাটের দশক থেকে নতুন শতকের গোড়ায় শেষবার প্যারিস ভ্রমণ লেখককে দিয়েছে সেই বিস্তৃত পরিসরে দেখার অবকাশ। চল্লিশ বছরে কয়েক বছরের বিরতি দিয়ে ছয়বার প্যারিস গিয়ে তার চোখে ধরা পড়েছে প্রতিবারই নতুন প্যারিস।
হেমিংওয়ে যে শহর সম্বন্ধে বলেছেন ‘এ মুভেবল ফিস্ট’ তাকে একবারে চেনা যায় না, কয়েকবার যাওয়ার পরও না। ‘চলমান উৎসব’ বলেই নতুন অভিজ্ঞতা লাভের জন্য প্যারিসের কাছে যেতে হয় বার বার।
top of page
৭০০.০০৳ Regular Price
৫২৫.০০৳Sale Price
Socials
Related Books
bottom of page

















