একই সঙ্গে দিনপঞ্জি, সাহিত্যালোচনা, শিল্পবিচার, চলচ্চিত্র বর্ণনা, ইতিহাসের কথা, দর্শনচিন্তা, সমকালের রাজনীতি, ভ্রমণকাহিনি এবং আত্মজৈবনিক আলাপ নিয়ে এই বইয়ের কোনো একটি নামকরণ সহজ নয়; ‘জর্নাল’ বলা যায় কেননা, জর্নাল ঠিক দিনপঞ্জি নয় যে জন্য এর ভেতর আসতে পারে বিবিধ বিষয়, এমনকি একটি উপন্যাসের সংক্ষিপ্তসার, যে সব নিয়ে এই ব্যতিক্রমী বই।
বেতনভুক কর্মজীবন থেকে অবসরে গিয়ে লেখক বিশ্রাম নেননি, শুরু করেছেন আরেক কর্মজীবন, যে জীবন রুটিন বলে ধরাবাঁধা কিছু নেই, আছে তার নিজের অভিরুচি অনুযায়ী সময় যাপন। দ্বিতীয় এই জীবনে তিনি পড়েছেন দেশি-বিদেশি লেখকের অনেক বই, লিখেছেন বিচিত্র বিষয়ে, দেখেছেন কাছে এবং দূরের চিত্রনির্মাতাদের সিনেমা, অংশ নিয়েছেন দেশের চিত্রশিল্পীদের প্রদর্শনীতে, ভ্রমণ করেছেন দেশের ভেতরে এবং বাইরে, সহ্য করেছেন মৃত্যুশোক এবং অস্তিত্বসংহারী সংকট, অশীতিপর হওয়ার পরও সচেষ্ট থেকেছেন বোধ ও বোধিকে সক্রিয় রেখে সৃজনশীল থাকতে।
বিচিত্র অভিজ্ঞতার বয়ান এই বই— জর্নাল, লেখকের দ্বিতীয় জীবনের আলেখ্য।
top of page
১,৫০০.০০৳ Regular Price
১,১২৫.০০৳Sale Price
Socials
Related Books
bottom of page

















