top of page

সৈয়দ সুলতান (আনু. ১৫৫০-১৬৪৮) বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্যতম গুরুত্বপূর্ণ কবি। দুই খণ্ডে প্রকাশিত তাঁর নবীবংশ কাব্য ক্লাসিকের মর্যাদা পেয়েছে। এ কাব্যের দ্বিতীয় খণ্ড হলো রসুল চরিত। এটি অবশ্য স্বতন্ত্র পুস্তক হিসেবে উল্লেখিত হয়ে থাকে। রসুল চরিত-এর সূচনা-অংশে সৃষ্টিতত্ত্বের কথা বর্ণিত হয়েছে। অতঃপর আবদুল্লাহর জন্ম, পরিচয়, আমিনার গর্ভধারণ, আবু জেহেল কর্তৃক তাঁর গর্ভপাতের চেষ্টা, হজরত মুহাম্মদের (সা.) জন্ম এবং তাঁর পরবর্তী জীবনের ঘটনাবলি বর্ণিত হয়েছে। মধ্যযুগে রচিত হজরত মুহাম্মদের (সা.) জীবনী হিসেবে রসুল চরিত-কে শ্রেষ্ঠ কাব্য বলে বিবেচনা করা হয়।

সৈয়দ সুলতান বিরচিত রসুল চরিত সম্পাদনা করেছেন প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের কীর্তিমান গবেষক, অধ্যাপক ড. আহমদ শরীফ। বইটি বাংলা সাহিত্যের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের প্রয়োজন মেটাবে।

সৈয়দ সুলতান বিরচিত রসুল চরিত (দ্বিতীয় খণ্ড)

১,৪০০.০০৳ Regular Price
১,০৫০.০০৳Sale Price
Quantity

Socials

Related Books

bottom of page