top of page

মধ্যযুগের বাংলা সাহিত্যে সূফী মতবাদের প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। এ যুগের বাঙালি সূফীরা মুসলিম ভাবধারার সঙ্গে বৈষ্ণব ভাবধারার সংযোগ সাধনের চেষ্টা করেছিলেন। এর ফলে একদিকে যেমন আল্লাহ্র পথে মানুষ নিজেকে উৎসর্গ করেছে, অন্যদিকে তেমনি রসূল (স.) প্রবর্তিত শরীয়তের বিধানসমূহও তারা ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করেছে। আল্লাহ্র নৈকট্য লাভের উদ্দেশ্যে পরবর্তী পর্যায়ে তারা বিষয়-বুদ্ধি ও সংসার-চিন্তা ত্যাগ করে একনিষ্ঠভাবে আল্লাহ্র ধ্যানে আত্মনিয়োগ করেছে। মধ্যযুগের সূফী সাহিত্যসমূহ এ প্রচেষ্টারই ফলশ্রুতি।

সূফী মতবাদের উদ্ভব সম্বন্ধে পণ্ডিতরা নানা মত পোষণ করেন। তবে অধিকাংশ পণ্ডিত মনে করেন দেশেই এ মতবাদের উন্মেষ। পাক-ভারতে এ মতবাদ প্রবেশ ও প্রচার লাভ করেছে ইরানিদের সঙ্গে এদেশবাসীর ভাবের আদান-প্রদানের মাধ্যমে। তবে এ কথা সত্য যে, পাক-ভারতে সূফী মতবাদের ওপরে স্থানীয় প্রভাব পড়েছে এবং এটা স্বাভাবিকও বটে। বাংলা সাহিত্য মুসলিম সাধকের প্রভাবে কতখানি প্রসারিত হয়েছিল, তারই একটা মোটামুটি চিত্র তুলে ধরার উদ্দেশ্যে ‘বাঙলার সূফী সাহিত্য’ গ্রন্থখানি রচনা করা হল।

কাজী দীন মুহম্মদ

বাঙলার সূফী সাহিত্য

৭৫০.০০৳ Regular Price
৫৬২.৫০৳Sale Price
Quantity

Socials

Related Books

bottom of page