কাঁটা তারের বেড়া উপন্যাসটি, একটি সময়ের, আমাদের সমাজের উপাখ্যান। যার বিস্তৃতি হয়েছে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশবিভাগ থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও তৎপরবর্তী পটপরিবর্তনের পটভূমিতে। ধর্মের ভিত্তিতে পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান হলে, এদেশের হিন্দু জনগোষ্ঠী দেশত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু ধর্মনিরপেক্ষ বাংলাদেশের মূল্যবোধ, পঁচাত্তর-পরবর্তী সময়ে আবার সাম্প্রদায়িকতায় পর্যবসিত হয়। স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে শুরু করে সংখ্যালঘু নির্যাতন ও বিতাড়ন। যার শিকার হতে হয় স্বাধীনতাযুদ্ধে স্বামী-সন্তান হারানো মালতিকে। মালতি তার দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করে চৌদ্দপুরুষের মাটি কামড়ে পড়ে থেকে নব্য রাজাকারদের সঙ্গে যুদ্ধ করেছে। কিন্তু শেষ পর্যন্ত তাকে হেরে যেতে হয়েছে। তার সন্তান শিউলির মতো সেও একদিন কাঁটা তারের বেড়া পেরিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের প্রবাহিত সমাজের একটি জীবন্ত সময়ের আখ্যান চিত্তরঞ্জন দাসের কাঁটা তারের বেড়া উপন্যাস।
top of page
৪০০.০০৳ Regular Price
৩০০.০০৳Sale Price
Socials
Related Books
bottom of page

















