অল্পকিছু ব্যতিক্রমী মানুষকে বাদ দিয়ে বাকি সবাই আমরা নিজেদের প্রেক্ষাপটকে সামনে রেখে একটা সুচারু, ছন্দময় জীবনের প্রত্যাশা ও পরিচালনা করি। কিন্তু প্রায়ই আমাদের ইচ্ছে আর আদর্শ বিভিন্ন কারণে চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে সুতোছেঁড়া ঘুড়ি অথবা মেঘের মতো আমাদের জীবন লক্ষ্যহীন, অনুমেয় হয়ে পড়ে। সীমাহীন বেদনা, জীবনযাপনে নিত্যদিনের টানাপোড়েন, শোক ও সংঘাত, আনন্দ ও প্রেম নিয়ে মানুষের জীবন। কোনো নির্দিষ্ট সময়ে আমরা হৃদয়ে যে তাৎক্ষণিক আবেগটি ধারণ করি, সেভাবেই অনুভব করি আমাদের প্রতিবেশকে। সে কারণে একই সময়ে, একই বিষয়ে একজন পরিতৃপ্ত প্রেমিক ও একজন পরিত্যক্ত প্রেমিকের আবেগ ও দৃষ্টিভঙ্গি ভিন্নভাবে প্রতিফলিত হয়। চিরপরিচিত পৃথিবী, প্রকৃতি ও মানুষকে তখন অন্যরকম মনে হতেই পারে। আমি সেই দোলাচলের জীবনের ভিন্নতাকেই গ্রন্থিত করতে চেষ্টা করেছি।
top of page
২৫০.০০৳ Regular Price
১৮৭.৫০৳Sale Price
Socials
Related Books
bottom of page

















