top of page

লোক ঐতিহ্যের জগতে নারীর উপস্থিতি বরাবরই গুরুত্বপূর্ণ, কিন্তু গবেষণার দৃষ্টিভঙ্গি ছিল প্রায়শই একমুখী। সুস্মিতা চক্রবর্তীর ফোকলোর ও জেন্ডার বইটি লোকজ সংস্কৃতি ও ফোকলোর চর্চার পিতৃতান্ত্রিক কাঠামো বিশ্লেষণ করে তুলে ধরেছে নারীর অভিজ্ঞতা, ভাষ্য ও কণ্ঠস্বরকে। গবেষক, শিক্ষার্থী ও সচেতন পাঠকের জন্য এ বই এক জরুরি পাঠ। এটি নতুন আলোয় ফোকলোর বিশ্লেষণ শেখাবে এবং নারীবাদী চিন্তার পরিপ্রেক্ষিতেও পাঠককে ভাবতে বাধ্য করবে।

 

বইয়ের ফ্ল্যাপ

পৃথক শাস্ত্র হিসেবে ফোকলোরের যে ইতিহাস, সেখানে নারী-ফোকলোরবিদেরাও কাজ করেছেন। সুতরাং ফোকলোর-শাস্ত্র অনুশীলনের ক্ষেত্রে জেন্ডার বিষয়ক মূল প্রশ্নটি স্রেফ নারীর অনুপস্থিতিজনিত নয়-সমস্যাটি বরং দৃষ্টিভঙ্গিগত। লোকপরিসরে অধ্যয়নের নারীর জীবনের কোন দিকগুলোকে অধ্যয়নের উপজীব্য বলে মনে করা হয়েছে ‍এবং গবেষকেরা নারীর জীবন ও অভিজ্ঞতার কোন দিকগুলিকে দেখতে ব্যর্থ হয়েছেন, সেদিকে নজর দিলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এ দিকটিতেই মনোযোগ দেওয়ার চেষ্টা করেছে এই বই এবং মনোযোগ আকর্ষণ করতে চেয়েছে ফোকলোর নিয়ে আগ্রহী শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও পাঠক সম্প্রদায়ের।

ফোকলোর ও জেন্ডার :লোক ঐতিহ্যে পিতৃতন্ত্র ও নারীর স্বতন্ত্র স্বর

300.00৳ Regular Price
225.00৳Sale Price
Quantity
  • সুস্মিতা চক্রবর্তী

Socials

Related Books

bottom of page