‘শত বছরে শত নারী’ বইটি বাংলা ও ইংরেজি শতাব্দীর প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন স্তরের নারীদের জীবনের সংগ্রাম, সাফল্য ও অভিজ্ঞতা তুলে ধরে। ১৯৯৩ সালে নারীগ্রন্থ প্রবর্তনার উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয় এক মহাসম্মেলন, যেখানে দেশের নানা প্রান্ত থেকে পঞ্চাশোর্ধ নারীরা অংশগ্রহণ করেন। তাঁদের জীবনকথা হয়ে উঠেছে বাংলাদেশের নারীদের সংগ্রামী ইতিহাসের প্রতিচ্ছবি। ফরিদা আখতার, সীমা দাস সীমু এবং সাইদা আখতার সম্পাদিত এই বইটিতে পাওয়া যাবে গর্ব করার মতো নারীচরিত্রের অনুপ্রেরণাদায়ী উপস্থাপন।
বইয়ের ফ্ল্যাপ
নারীগ্রন্থ প্রবর্তনা বাংলা ১৪০০ সালে শতাব্দীর শেষ হিসেবে বাংলার নারীর অর্জনের জন্য এক মহাসম্মেলন করেছিল। সেটা ছিল ইংরেজি ১৯৯৩ সাল। তখন বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে পঞ্চাশোর্ধ বয়সের নারীরা হাজির হয়েছিলেন ঢাকায় অনুষ্ঠিত এই সমাবেশে। এই নারীরা কোনো-না-কোনোভাবে অবদান রেখেছেন এবং নারীর সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন। এই সংগ্রামের কথা এসব নারীর ব্যক্তিগত জীবন থেকে নেওয়া হলেও এর মধ্যে প্রতিফলিত হচ্ছে এদেশের নারীদের সংগ্রামের ইতিহাস। আজ সমাজের বিভিন্ন স্তরে নারীদের যখন দেখা যায় তখন বুঝতে হবে এটা তাঁদেরই অবদান।
‘শত বছরে শত নারী’ গ্রন্থে রয়েছে বাংলা ও ইংরেজি শতাব্দীর প্রেক্ষাপটে সমাজের বিভিন্ন পর্যায়ের নারীদের বিচিত্র ও সংগ্রামী অভিজ্ঞতার কথা। এ গ্রন্থটিতে বাংলাদেশের নারীদের নিয়ে গর্ব করার মতো তথ্য রয়েছে।
top of page
৭৫০.০০৳ Regular Price
৫৬২.৫০৳Sale Price
Socials
Related Books
bottom of page

















