সামাজিক সত্তা হিসেবে মানুষ চায় বসবাস উপযোগী উন্নত সমাজ, যে সমাজে মানুষে মানুষে প্রেম, দরদ, ভালোবাসা মানবজীবনকে সার্থক ও সুষম করতে পারে । অথচ গতানুগতিক প্রথা আর আধুনিকতার প্রভাবে সমাজ এখনো জীবন্ত হতে পারেনি, মানুষের মূল্যবোধ আর সমাজ সংস্কারের গতিধারা এখনো প্রাণবন্ত হতে পারেনি। সমাজের মানুষ দিনে দিনে নিজেদের মৌলিক পরিচয় আর সামাজিক দায়দায়িত্ব ভুলে এক জরাজীর্ণ বস্তুবাদী চেতনার শিকলে বন্দি হয়ে পড়েছে । লক্ষ্য আদর্শহীন এমন সমাজ শুধু ঘন কালো মেঘেই ঢাকা তা নয়, উপরন্তু সমাজের প্রতিটি ধমনীতে রক্তসঞ্চালনের নিম্নচাপ আজ দৃশ্যমান। সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি, অবিচার আর দুরাচার এমনভাবে বিস্তৃত হয়েছে যার শিকার হচ্ছে আম-জনতা কি ধনী, কি গরীব, কি শিক্ষিত, কি অশিক্ষিত- কারো নিস্তার নেই এমনি সামাজিক অব্যবস্থাপনার হাত থেকে ঘন ঘালো জলে মানুষ যেন আমড়া কাঠের ভেঁকির মত ধুকে ধুকে দিন কাটাচ্ছে; ঘুণপোকাদের দাপটে সমাজ আজ অক্সিজেন সঙ্কটে ভুগছে; লম্পট আর লোভীদের দৌরাত্মে বন্ধ হয়ে আসছে। এর ফলে জ্ঞানীদের জ্ঞান আর ধনীদের ধন সমাজকে তো সঞ্জীবিত করছেই না, বরং সমাজ ক্রমেই বিবর্ণ হয়ে পড়ছে। সেই জায়গা থেকে বেদনা বিধুর চিত্তে কবি আশেক মাহমুদ-এর অনন্য সৃষ্টি ‘ধূসর সমাজ’ কাব্যগ্রন্থ। কাব্যের পাণ্ডুলিপি মূলত ২০১৯ সালের পিএইচডি গবেষণারত অবস্থায় লেখা কবিতামালার সম্মিলন। এ কারণে মালায়া ‘লাইব্রেরি’ আর ‘হিলপার্ক’ এই দুটো স্থানকে ভিন্ন ভঙ্গিতে করা হয়েছে । কবি আশেক মাহমুদ-এর ‘ধূসর সমাজ’ কাব্যটি সমালোচনাধর্মী হলেও সমাজ সংস্কার আর উচ্চতর সোনালি সমাজ পুনর্গঠনে পাঠকদের নতুনভাবে অনুপ্রাণিত করবে এই প্রত্যাশা আমাদের সকলের ।
top of page
২০০.০০৳ Regular Price
১৫০.০০৳Sale Price
Socials
Related Books
bottom of page

















