হুমায়ুন আজাদ, শ্রেষ্ঠ কবিতার ভূমিকায়, লিখেছিলেন কবিতা তাঁর কাছে সৌন্দর্যের বিরামহীন বিস্তার, ইন্দ্রিয়ের অনন্ত আলোড়ন, জীবাশ্মের মতো নির্মোহ মহর্ষির প্রাজ্ঞতা, ধ্যানের অবিচল উৎসরণ, জীবনের আদিম উচ্ছল উৎসব, রূপক প্রতীক চিত্রকল্পের নির্বাণহীন অঙ্গার। বাঙলাদেশের প্রধান বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ, দুরূহতম বিষয় থেকে সরলতম আবেগের অপরূপ প্রকাশ ঘটে তাঁর লেখায়। বাঙলা কবিতার অন্যতম প্রধান কবি হুমায়ুন আজাদ; জনপ্রিয় ধারায় তিনি কবিতা উৎপাদন করে চলেননি; তাঁর কাব্যসমগ্রে পাওয়া যায় তাঁর সময়ের শ্রেষ্ঠ আবেগ, উপলব্ধি, কামনা-বাসনা, সৌন্দর্যবোধ; পাওয়া যায় বাঙলা ভাষার সুস্থতম সৃষ্টিশীল রূপটি। হুমায়ুন আজাদ জনপ্রিয় বিষয়গুলো নিয়ে মাতেননি, মুখর হননি স্নোগানে; এমনকি প্রথাগত পাঠকেরা যে-অন্তরঙ্গ কণ্ঠস্বর শুনে বিহ্বল হতে ভালোবাসেন, সে-স্বরেও কবিতার নামে পদ্য দিয়ে তিনি বিভ্রান্ত করেননি পাঠকদের। তাঁর কবিতা অপূর্ব অসামান্য চিত্রকল্প, তীব্র আবেগ, পরিস্রুত বাঙলা ভাষার মিলন। তিনি সর্বাংশে আধুনিক; তিনি নগর পেরিয়ে এগিয়েছেন প্রকৃতির দিকে, আধুনিকের আবেগ দিয়ে উপলব্ধি করেছেন বহু বছর উপেক্ষিত নিসর্গকে; মৃত্যুবোধ ও ব্যক্তিগত যন্ত্রণার এমন আন্তরিক প্রকাশ ঘটিয়েছেন, যার তুলনা সহজলভ্য নয়। হুমায়ুন আজাদের এই অনবদ্য কাব্যসমগ্রটি পাঠকদের সুখী করে চলবে দশকের পর দশক।
১. অলৌকিক ইস্টিমার ২. জ্বলো চিতাবাঘ ৩. সবকিছু নষ্টদের অধিকারে যাবে ৪. যতোই গভীরে যাই মধু যতোই উপরে যাই নীল ৫. আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে ৬. কাফনে মোড়া অশ্রুবিন্দু ৭. পেরুনোর কিছু নেই ৮. কিশোর কবিতা ৯. অনুবাদ কবিতা ১০. অগ্রন্থিত কবিতা
top of page
৮০০.০০৳ Regular Price
৬০০.০০৳Sale Price
Socials
Related Books
bottom of page

















