top of page

বিদ্যাসাগর জন্ম-দ্বিশতবর্ষে বইটি বাংলার আধুনিক ইতিহাসে এক উজ্জ্বল যুগপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি একটি গভীর শ্রদ্ধার্ঘ। বিধবাবিবাহ প্রচলন, নারীশিক্ষা বিস্তার, বাংলা গদ্য ও বর্ণমালার সংস্কারে তাঁর বিপ্লবাত্মক অবদানের স্মরণে এই সংকলনটি প্রকাশিত হয়েছে। এতে রয়েছে বিভিন্ন গবেষক ও চিন্তাবিদের মূল্যায়নমূলক রচনা, স্মৃতিচারণা, বক্তৃতা ও কবিতা—যেগুলো বিদ্যাসাগরের জীবন, চিন্তা ও সমাজ সংস্কারের কাজকে নতুনভাবে অনুধাবন করতে সাহায্য করবে। জন্ম-দ্বিশতবর্ষে এই গ্রন্থটি বিদ্যাসাগরের সংগ্রামী চেতনার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।

 

 

বিদ্যাসাগর বাঙালির অনন্যপরিচয়- আধুনিকতার দিকে আমাদের যাত্রাবিন্দু ।
বিধবাবিবাহ প্রচলন এবং নারীশিক্ষা বিস্তার তার সবচেয়ে বড় কীর্তি হিসেবে ধরা হয়। তিনি বাংলা বর্ণমালা সংস্কার সাধন ও আধুনিক বাংলা গদ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও সংস্কৃতির সূচনা করেছিলেন।বিদ্যাসাগর। তাঁর মাতৃভক্তির গল্প প্রবাদে পরিণত হয়েছিল। তিনি ছিলেন করুণাসাগর- বিপদে পড়া মানুষের জন্য তার উদার সহযোগিতার কথা মুখে মুখে প্রচলিত ছিল।
বিদ্যাসাগরের মৃত্যুর পর নানাজনের স্মৃতিচারণা ও শ্রদ্ধানিবেদনমূলক বক্তৃতা, তাঁর মৃত্যু-শতবর্ষ এবং 'সার্ধশত-জন্মবর্ষে বিভিন্নজনের মূল্যায়নধর্মী রচনা, ।বিদ্যাসাগরের অবদান নিয়ে বিভিন্ন গবেষক ও চিন্তাবিদের মূল্যায়ন এখানে সংযোজিত হয়েছে। সংযোজিত হয়েছে।বিদ্যাসাগরকে নিয়ে রচিত কয়েকটি কবিতা । সংকলিত রচনাগুলোর কয়েকটির মূল্য ঐতিহাসিক, কয়েকটি বিদ্যাসাগরকে বোঝার জন্য নানামুখী বিশ্লেষণে সমৃদ্ধ।
এই সংকলনটি বিদ্যাসাগরের জন্ম-দ্বিশতবর্ষে তাঁর সংগ্রামী স্মৃতির প্রতি আমাদের নিবেদন।

বিদ্যাসাগর জন্ম-দ্বিশতবর্ষে

1,000.00৳ Regular Price
750.00৳Sale Price
Quantity
  • মোঃ আবু নাঈম , ফাহিমা কানিজ লাভা

Socials

Related Books

bottom of page