top of page

বাংলার ইতিহাসে মওলানা ভাসানী এক অবিসংবাদিত নাম। সাম্রাজ্যবাদ, সামন্তবাদ এবং পুঁজিবাদী শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তিনি ছিলেন আজীবন সংগ্রামী। ঔপনিবেশিক ভারতবর্ষ, পরাধীন পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশ এই তিন জামানার রাজনীতির প্রত্যক্ষদর্শী তিনি। ভাষা আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা হিসেবে রাষ্ট্রভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পালন করেছেন অগ্রণী ভূমিকা। আইন পরিষদের ভেতরে এবং রাজপথে বাংলা ভাষার পক্ষে তাঁর অবস্থান ছিল দৃঢ়। বায়ান্নর ভাষা আন্দোলনে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদর সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ভাষা আন্দোলনে নেতৃত্বদানের কারণে দীর্ঘ সময় কারাভোগ করেন। বায়ান্ন-পরবর্তীকালে একুশের চেতনা বিস্তার ও বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় ব্যাপক অবদান রাখেন। স্বাধিকার-সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। 

 

এই কিংবদন্তি রাজনীতিবিদের ভাষা আন্দোলনে অবদান নিয়েই রচিত হয়েছে ভাষা আন্দোলনে মওলানা ভাসানী বইটি। গবেষক-প্রাবন্ধিক ড. এম আবদুল আলীম দুর্লভ দলিলপত্র, দুষ্প্রাপ্য ও প্রামাণ্য তথ্যের ভিত্তিতে ইতিহাসের এমন সব ঘটনা এ বইতে স্থান দিয়েছেন, যা মওলানা ভাসানী তো বটেই, জাতীয় ইতিহাসেরও অনেক অপূর্ণতা পূরণ করবে। বইটি পাঠক ও গবেষকদের বিশেষ উপকারে লাগবে এবং নানা কৌতূহল নিবৃত্ত করবে।

ভাষা আন্দোলনে মওলানা ভাসানী

৪৫০.০০৳ Regular Price
৩৩৭.৫০৳Sale Price
Quantity

Socials

Related Books

bottom of page