পাঠক, শ্রোতা-শুভানুধ্যায়ীগণের বিপুল উৎসাহে সংগীত সংকলনের তৃতীয় খণ্ড প্রকাশিত হলো। একজন গীতিকবির জন্য এ যে কত বড় সম্মান, তা কীভাবে বোঝাই! ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানানো কি যথেষ্ট হবে!
যখনই যে রাগ মাথায় এসেছে তার ওপর আধার করে লিখে গেছি একের পর এক সংগীত। তবে, আগের মতোই, সৃজনশীল সুরকারদের জন্য নিজের মতো করে প্রতিটি গানে সুর সংগতের অধিকার রইল অবারিত।
শুরুর দিকের অনেক গানে 'ভোলা' বোঝাতে ভোলা-ভালা কৃষ্ণকেই বুঝিয়েছি, মহাদেবকে নয়। অনেকে অনুযোগ করেছেন বিষয়টির ব্যাখ্যা দিতে। আশা করি 'ভোলা' আর ভোলার সকল সংশয়ের সমাধি হলো কৃষ্ণ-সলিলে।
কয়েক সুরকারের দাবির প্রতি সম্মান জানিয়ে পূর্বের কয়েকটি জনপ্রিয় গানের কিছু লাইন পুনর্লিখিত হলো। এ গানগুলো অনুগ্রহ করে পরিশিষ্টে দ্রষ্টব্য।
ফরাসি কবি আর্তুর র্যাঁবোর মতো নির্দিষ্ট তিন শত গীতি সংকলনের অতিরিক্ত একটি গান 'ফাউ' হিসেবে দিলাম!
top of page
৮০০.০০৳ Regular Price
৬০০.০০৳Sale Price
Socials
Related Books
bottom of page

![সংগীত মঞ্জরি [গীতি কবিতা সংকলন]](https://static.wixstatic.com/media/a655f3_54b103c9c7c14080956e25234e392d2b~mv2.jpg/v1/fill/w_2080,h_2084,al_c,q_90,enc_avif,quality_auto/a655f3_54b103c9c7c14080956e25234e392d2b~mv2.jpg)















