মানুষের চিন্তা ও কর্মে স্বার্থপরতার উপাদানের মাত্রাটা সীমাহীন বেড়ে আর সব কিছুকে ম্লান করে মানুষ নিজেই দিন দিন মহাসংকটের দিকে ধাবিত হচেছ। শুদ্ধাচার, সৎভাব, মঙ্গল চিন্তা, হিতাকাঙ্ক্ষা নির্বাসিত হচ্ছে স্বার্থ-চিন্তার কষাঘাতে। সমতলের ডেরা ঘরে হোক, আর বহুতল ভবনেই হোক, বহুরূপী আমজনতা বহুধা বিভক্তিতে মন মগজে লালন করে স্বার্থের এক অস্থির দৈত্যকে। আধিপত্য বিস্তারের অপকৌশলে মানুষ নিজেই পতিত হয় নিজের তৈরি কুয়ায় নিজের অজান্তে। সাধের তৈরি নিয়ম নীতির সখের খাঁচায় বন্দি হয় সীমান্ত সীমান্ত ভুজঙ্গের খেলায়। সীমান্তের কাঁটাতারে ঝুলন্ত মানবাত্মার চলে নিয়ত বুকফাটা আর্তনাদ। আলোচ্য গ্রন্থের ছত্রে ছত্রে মূলত এমনই অভিব্যক্তির প্রতিসরণ ঘটেছে।
top of page
২৫০.০০৳ Regular Price
১৮৭.৫০৳Sale Price
Socials
Related Books
bottom of page

















