১৯৭৩ সালের জানুয়ারিতে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অলৌকিক ইস্টিমার’ই এতদিন ধরে হুমায়ুন আজাদের প্রথম বই হিসেবে পাঠকমহলে স্বীকৃত ও পরিচিত। কিন্তু তারও আগে, স্বাধীনতাপূর্ব পূর্ববাংলার একটি ভাষা-সাহিত্যসংক্রান্ত সরকারি প্রতিষ্ঠান-অধুনালুপ্ত কেন্দ্রীয় বাঙলা উন্নয়ন বোর্ড থেকে তরুণ হুমায়ুন আজাদের লেখা ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ্র একটি সংক্ষিপ্ত অথচ সারবান জীবনী প্রকাশ পায়। এ তথ্য অনেকের কাছে রীতিমতো বিস্ময়কর, এমনকি অবিশ্বাস্যও মনে হতে পারে। কেননা, পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বইটি অনেকটা আড়ালেই ছিল। হুমায়ুন আজাদের সেই হারিয়ে যাওয়া প্রথম বই ‘ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্’ এতদিন পর এবার নতুনভাবে প্রকাশিত হলো। আকারে নাতিদীর্ঘ হলেও এর মধ্যে তাঁর অনবদ্য স্বতন্ত্র গদ্যভাষার ঝলক ঠিকই নজরে আসে, চোখে পড়ে তাঁর বিরল গবেষণাপ্রতিভার উপস্থিতি। বিশ্লেষণ আর জীবনকথার পাশাপাশি তিনি পরম নিষ্ঠায় ও বিপুল পরিশ্রমে জ্ঞানতাপস ড. শহীদুল্লাহ্র পুস্তকাদির বিশদ বিবরণ এবং গ্রন্থিত-অগ্রন্থিত তাবৎ রচনার বিস্তৃত পঞ্জিও এখানে অন্তর্ভুক্ত করেছিলেন, যা নিঃসন্দেহে ভবিষ্যতের গবেষকদের জন্য এক চিরস্থায়ী সম্পদ হয়ে থাকবে।
top of page
২০০.০০৳ Regular Price
১৫০.০০৳Sale Price
Socials
Related Books
bottom of page

















