কোয়ান্টাম তত্ত্বের জনক ও ১৯১৮ সালের নোবেল বিজয়ী তত্ত্বীয় পদার্থবিদ ম্যাক্স প্লাঙ্কের বৈজ্ঞানিক চিন্তার যাত্রাপথ ও দর্শন নিয়ে লেখা "বৈজ্ঞানিক আত্মজীবনী ও অন্যান্য নিবন্ধ" বইটি। পদার্থবিদ্যায় মৌলিক সূত্রের নির্মাণে তাঁর অসাধারণ অবদান তাপগতিবিদ্যা ও বিকিরণ তত্ত্বকে একীভূত করেছে। প্লাঙ্কের এই অনন্য আত্মজীবনীতে উঠে এসেছে তাঁর গবেষণার পটভূমি, চিন্তাধারা, জীবনের দর্শন এবং ধর্মীয় বিশ্বাসের দিকগুলো। পদার্থবিদ্যার ছাত্র, গবেষক ও বিজ্ঞান অনুরাগীদের জন্য এই গ্রন্থটি অপরিহার্য পাঠ্য।
তত্ত্বীয় পদার্থবিদ ম্যাক্স প্লাঙ্ককে কোয়ান্টাম তত্ত্বের জনক হিসেবে স্বীকার করা হয়, যে কারণে তিনি ১৯১৮ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। তিনি ১৮৫৮ সালের ২৩ এপ্রিল বাল্টিক সাগরের পশ্চিম তীরে অবস্থিত কিয়েলের বন্দরনগরী শ্লেসবিগ-এ জন্মগ্রহণ করেন। ১৮৬৭ সালে তাদের পরিবারটি মিউনিখে চলে যায়,যেখানে পিতা একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিযুক্ত হন। ম্যাক্স প্লাঙ্ক তখন ম্যাক্সিমিলিয়ান জিমনেসিয়ামে ভর্তি হন, যেখানে তিনি চিরায়ত পাঠ্যধারা অনুসরণ করতেন। তিনি ১৮৭৪ সালে গ্র্যাজুয়েশনের পর তিনি যে কোনো বিষয়ে বিশেষজ্ঞ হতে পারতেন; কিন্তু তিনি পদার্থবিদ্যা বেছে নিয়েছিলেন,যেখানে মৌলিকত্ব প্রদর্শনের সুযোগ ছিল সবচেয়ে বেশি। প্লাঙ্ক বিশেষত পদার্থবিদ্যার ভিত্তি নির্মাণকারী সূত্রগুলোর ব্যাপারে বিশেষভাবে আগ্রহী ছিলেন। বিকিরণের উপর তাঁর সূত্রগুলো তড়িৎ ও তাপ-গতিবিদ্যার সংশ্লেষ ঘটিয়েছিল এবং তিনি এর আরো প্রশস্ত একত্রীকরণ চেয়েছিলেন।তাঁর শেষ জীবনে দর্শন ও ধর্মের ওপর তিনি মনোনিবেশ করেছিলেন।
top of page
২২৫.০০৳ Regular Price
১৬৮.৭৫৳Sale Price
Socials
Related Books
bottom of page

















