দশ থেকে বিশ বিলিয়ন বছর আগে মহাগর্জনে সৃষ্টি হয়েছিল মহাবিশ্ব; তারপর অনেক বিলিয়ন বছর কেটে যায়, সাড়ে চার বিলিয়ন বছর আগে সৃষ্টি হয় সৌরজগৎ, এবং আমাদের গ্রহ পৃথিবী, আমাদের চাঁদ, এবং আরো গ্রহ, আরো চাঁদ। কোনো বিধাতা সৃষ্টি করেনি বিস্ময়কর মহাবিশ্ব, সৌরজগৎ, আর পৃথিবী; অনন্ত ঘন এক বিন্দুর বিস্ফোরণে সৃষ্টি হয়েছিল সবকিছু, আজো সৃষ্টি হয়ে চলেছে। মহাবিশ্ব এক অনন্ত অসীম চিরসম্প্রসারণশীল এলাকা, আজো বেড়ে চলেছে মহাবিশ্ব। জ্যোতির্বিজ্ঞান অসামান্য সব আবিষ্কার ক’রে চলেছে শতকে শতকে; আমাদের জানিয়ে দিচ্ছে আমরা কোনো স্থিরবদ্ধ অচল পৃথিবীর মানুষ নই, আমরাও মহাশূন্যে অভিযাত্রী; পৃথিবী নামক অসাধারণ মহাশূন্যযানটি আমাদের নিয়ে ছুটে চলেছে নিরন্তর। এক সময় সবাই ভাবতো তারা আছে পৃথিবীর কেন্দ্রে, আর পৃথিবীকে ঘিরে ঘুরছে সূর্য, চাঁদ, তারারা। প্রাচীন জ্ঞানীরাও বলেছেন পৃথিবী স্থির; মানুষের ধর্মের বইগুলো এ ধারণাকে পরিণত করেছিল বদ্ধমূল বিশ্বাসে। সাড়ে পাঁচশ বছর আগে কোপারনিকাস বদলে দেন সৌরজগৎকে; পৃথিবীর বদলে সূর্যকে বসান কেন্দ্রে; এবং আবিষ্কৃত হয় সৌরজগতের শৃঙ্খলা। তারপর অনেক শতক কেটে গেছে, আবিষ্কৃত হয়েছে মহাবিশ্বের অজস্র সত্য, মানুষ এগিয়েছে সামনের দিকে; কিন্তু এখন আমরা আবার ফিরে চলেছি পৌরাণিক জগতের দিকে। একজন কবি, ঔপন্যাসিক, সমালোচক, প্রাবন্ধিকের ছোঁয়ায় কবিতার মতো হয়ে উঠেছে জ্যোতির্বিজ্ঞান, এর প্রতিটি স্তবক পুরাণকে বাতিল ক’রে এগিয়েছে বিজ্ঞানমনস্ক সময়ের দিকে।
top of page
২৭৫.০০৳ Regular Price
২০৬.২৫৳Sale Price
Socials
Related Books
bottom of page

















