সলিমুল্লাহ খানের প্রবন্ধগ্রন্থ ঠাকুরের মাৎস্যন্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের মতাদর্শ, ভাষা, শিক্ষা ও সাম্প্রদায়িকতা বিষয়ক অবস্থানকে বিশ্লেষণ করে ১৯৪৭ সালের দেশভাগের ঐতিহাসিক প্রেক্ষাপটে। লেখক দেখিয়েছেন, ঠাকুরের অনুসৃত ‘ভদ্রলোক’ মতাদর্শ কিভাবে এক অনাকাঙ্ক্ষিত সাম্প্রদায়িক বিভাজনের পথ তৈরি করেছিল। এটি জাতীয় সাহিত্য গ্রন্থমালার তৃতীয় খণ্ড।
১৯৪৭ সালের দেশভাগ যে সমস্ত কারণে ঘটিয়াছিল তাহাদের পূর্ণ বিকাশ ঘটে বিশ শতকের তৃতীয় দশকে। দুঃখের মধ্যে,এই পরিণতির পিছনে অপার্থিব প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আজ পর্যন্ত যথাযথ বিশ্লেষণের সম্মুখীন হয় নাই। ‘ভদ্রলোক’ মতাদর্শের সমালোচক পরিচয়ে খ্যাতিমান বিদ্বান পার্থসারথি গুপ্ত, সুমন্ত বন্দ্যোপাধ্যায় কিংবা জয়া চট্টোপাধ্যায় কেহই এই প্রশ্নে উপযুক্ত হস্তক্ষেপ করেন নাই।
‘রক্ত’ আর ‘খুন’ বিষয়ক বাদানুবাদের সূত্র ধরিয়া সলিমুল্লাহ খান দেখাইয়াছেন, সাম্প্রদায়িকতা প্রশ্নে ‘ভদ্রলোক’ মতাদর্শের অনুসারী রবীন্দ্রনাথের অবদান অপরিণামদর্শী ছিল বলিলে কম বলা হয়। ১৯৪৭ সালে সহি বড় বাংলাদেশের যে ঐতিহাসিক বিভাজন তাহার পিছনে একটা বড় ভূমিকা পালন করিয়াছে ঠাকুরের মাৎস্যন্যায়।
top of page
৪৫০.০০৳ Regular Price
৩৩৭.৫০৳Sale Price
Socials
Related Books
bottom of page

















