প্রলয় শিখা কাজী নজরুল ইসলামের ষোড়শ কাব্যগ্রন্থ, যা ১৯৩০ সালে কলকাতা থেকে প্রকাশিত হয়।
এই গ্রন্থটি কবি নিজেই প্রকাশ ও মুদ্রণ করেন, এবং প্রকাশের পরপরই এটি ব্রিটিশ সরকারের রোষানলে পড়ে বাজেয়াপ্ত হয়। এর কবিতাগুলিতে ছিল বিপ্লব, জাতীয় চেতনা ও ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। প্রলয় শিখা, যতীন দাস, পূজা-অভিনয়, হবে জয়, জাগরণ, এবং নব-ভারতের হলদিঘাট—এই কবিতাগুলোর জন্য নজরুলকে কারাদণ্ড ভোগ করতে হয়, যদিও পরে তাঁকে ৫০০ টাকার জামিনে মুক্তি দেওয়া হয়।প্রলয় শিখা একাধারে সাহস, শিল্প এবং স্বদেশপ্রেমের আগুনে লেখা এক ঐতিহাসিক দলিল।
প্রলয় শিখা
১৫০.০০৳ Regular Price
১১২.৫০৳Sale Price

















