হুমায়ুন আজাদ বাংলা সাহিত্যের একজন প্রধান প্রাবন্ধিক ও সমালােচক । বাংলা গদ্যের অনন্য শিল্পী তিনি। বিস্ময়কর-রকম সুন্দর, আকর্ষণীয় আর ঈর্ষণীয় তার গদ্য। ভাষার পেশলতা ও প্রকাশভঙ্গির সবলতা তাঁর গদ্যে প্রতিষ্ঠা করেছে স্বকীয় স্বর ও সুর । স্বচ্ছ সুখদ স্নিগ্ধ সংহত গদ্যে নির্মিত তাঁর রচনা পাঠকচিত্তে সম্মােহন সৃষ্টি করে । অগ্রন্থিত হুমায়ুন আজাদ গ্রন্থে সংকলিত হয়েছে হুমায়ুন আজাদের একুশটি প্রবন্ধ ও সমালােচনা। তাঁর সাহিত্যচিন্তা ও ভাষা(বিজ্ঞান)চর্চার স্বাক্ষরবাহী এ-সকল রচনা।
অগ্রন্থিত হুমায়ুন আজাদ
হুমায়ুন আজাদ

















