মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা বাংলা সাহিত্যে উপহার দিয়েছে অনেক বিষয় । এর ভিত্তিতে লেখা। হয়েছে গল্প-উপন্যাস, নাটক এবং স্মৃতিচারণামূলক রচনা। মুক্তিযুদ্ধের বিষয় এত বিশদ এবং বিচিত্র যে, সাহিত্যে তার প্রতিফলন একটি নিরন্তর চর্চা হয়ে থাকবে। প্রবীণ এবং নবীন- সব লেখকের কাছেই মুক্তিযুদ্ধ। সাহিত্যের বিভিন্ন শাখায় লেখার এক অফুরন্ত ভান্ডার। সহজ-সরল বর্ণনায় মুক্তিযুদ্ধ নিয়ে লেখা যেমন হয়েছে এবং হবে, অপ্রচলিত আঙ্গিকে পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে লেখাও বিভিন্ন শাখার লেখকদের জন্য প্রেরণামূলক চ্যালেঞ্জ।
গল্প এবং উপন্যাসে হাসনাত আবদুল হাই অনেকদিন থেকে উল্লেখযােগ্য অবদান রেখে আসছেন । মুক্তিযুদ্ধ নিয়ে তিনি অনেক উপন্যাস লিখেছেন, যেগুলাে মলাটবদ্ধ হয়েছে। ‘মুক্তিযুদ্ধের উপন্যাসসমগ্র’ সংকলনে। এই সংকলনে গ্রথিত হয়েছে বিভিন্ন সময়ে এবং পৃথক পটভূমিতে লেখা তাঁর চারটি উপন্যাস। বিষয় বৈচিত্র্যে এবং আঙ্গিকের ব্যবহারে প্রতিটি উপন্যাসই অনন্য।
top of page
১,২০০.০০৳ Regular Price
৯০০.০০৳Sale Price
Socials
Related Books
bottom of page

















