শাহাবুদ্দীন নাগরী কবি এবং বহুমাত্রিক লেখক। তার কবিতা সবসময় নতুন এবং প্রাঞ্জল। কবিতার প্রতীক, উপমা, চিত্রকল্প তার কবিতাকে সবসময় দিয়েছে একটি নতুন মাত্রা। এদেশের কবিতার নিমগ্ন সৌরভ তার হাতেও খুঁজে পেয়েছে কাল থেকে কাল থেকে কালে ছুটে যাবার গতি। তার কবিতা প্রকৃতি ও প্রেমের খণ্ড রুপকল্প হলেও জীবনঘনিষ্ঠ কবিতার স্পন্দন তার অনেক কবিতাতেই পাওয়া যায়। ‘যেখানে খনন করি সেখানেই মধু’ কাব্যগ্রন্থের সবগুলো কবিতাই নতুন এবং প্রতিনিয়ত পরিবর্তনশীল আমাদের কাব্যজগতের চিত্র ধারণ করে আছে। পাঠককে কবিতার স্বাদ নতুনভাবে বুঝতে হলে এই কবিতার বইটি অব্যশই পড়তে হবে, প্রতিটি কবিতাতেই পাঠাক আবিষ্কার করবেন একবিংশ শতাব্দীর বাংলা কবিতার নতুন বর্ণিল চিত্রকল্প।
top of page
১৫০.০০৳ Regular Price
১১২.৫০৳Sale Price
Socials
Related Books
bottom of page

















