top of page

"নজরুলকে নিয়ে" মাহবুবুল হকের লেখা একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেখানে কাজী নজরুল ইসলামের সাহিত্য, চিন্তাধারা ও প্রাসঙ্গিকতা বহু দিক থেকে আলোচিত হয়েছে। বিদ্রোহ, প্রেম, অসাম্প্রদায়িকতা ও মানবিক বোধের কবি নজরুল আমাদের জাতীয় চেতনার অন্যতম প্রতীক। এই বইতে দেশ-বিদেশে নজরুলচর্চা, নজরুলের সাহিত্যের বিশ্লেষণ এবং বর্তমান প্রেক্ষাপটে নজরুলের প্রয়োজনীয়তা—সবই সুস্পষ্টভাবে উঠে এসেছে। নজরুলপ্রেমীদের জন্য এই বই এক মূল্যবান সম্পদ।

 

বইয়ের ফ্ল্যাপ

নজরুল বিদ্রোহের কবি। নজরুল প্রেমের কবি। তাঁর কবিতা ও গানে আছে পাঠক-মনকে ছুঁয়ে যাওয়ার আকর্ষণীয় ক্ষমতা। তাঁর গল্প-উপন্যাস-প্রবন্ধে রয়েছে মানুষের প্রতি গভীর সহানুভূতি। নজরুল রক্ষণশীলতা, ধর্মান্ধতা, কুসংস্কার ও আচার-সর্বস্বতার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। স্বাধীনতা-পিপাসা ও অসাম্প্রদায়িক চেতনার তিনি ধারক। শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তিনি সোচ্চার। পশ্চাৎপদ মানুষকে তিনি জুগিয়েছেন সাহস। সংগ্রামী জনগণকে উদ্বুদ্ধ করেছেন বাধা উত্তরণের প্রেরণায়। বাঙালির জাতীয় চেতনাকে সমুন্নত করেছেন নজরুল। আমাদের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে, আমাদের মুক্তিযুদ্ধে তাঁর কবিতা ও গান হয়েছে আমাদের প্রেরণা। সেই নজরুলকে নিয়ে এই বই। তাঁর সাহিত্য, তাঁর চিন্তাধারা, দেশে-বিদেশে তাঁকে স্মরণ ও চর্চা এবং সমকালে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে নানামুখী আলোকপাতে বইটি ঋদ্ধ।

নজরুলকে নিয়ে

350.00৳ Regular Price
262.50৳Sale Price
Quantity
  • মাহবুবুল হক

Socials

Related Books

bottom of page