বিধান চন্দ্র পাল বিষয়ভিত্তিক কবিতা লিখতেই বেশি পছন্দ করেন। তাই স্বাভাবিকভাবেই তাঁর লেখা প্রতিটি কবিতাগ্রন্থের বিষয় আলাদা-কোনোটির স্বাস্থ্য, কোনোটির পরিবেশ। এভাবে তিনি বিভিন্ন বিষয়ভিত্তিক কবিতা লিখেছেন, কবিতা লিখেছেন শিশু, কিশোরী ও নারীদের নিয়ে; কবিতা লিখেছেন প্রজ্ঞাবান ব্যক্তিত্বদের শ্রদ্ধা জানিয়ে কিংবা উৎসর্গ করে। দেশাত্মবোধক কবিতাসমূহ নিয়েও তাঁর আলাদা আরেকটি গ্রন্থ আছে।
‘প্রাণ ও প্রাণী’ গ্রন্থটিও বিভিন্ন কারণে বিশেষ। কারণ, এই গ্রন্থের প্রতিটি কবিতার মূল উপজীব্য বিশ্বময় ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রাণীরা। কবিতার মধ্য দিয়ে কবি যেন প্রাণীদের মনের কথা তুলে ধরেছেন। প্রাণদের মন দিয়ে উপলব্ধি করেছেন এবং তার নির্যাস কবিতাগুলোর মধ্য দিয়ে প্রকাশ করেছেন। কবিতাগুলো পড়লে কিংবা আবৃত্তি করলে নিঃসন্দেহে অন্য ধরনের এক চেতনাবোধ সৃষ্টি হবে, সৃষ্টি হবে তাদের প্রতি যত্ন নেওয়ার তাগিদ, সৃষ্টি হবে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এক বিশ্ব গড়ার প্রতিজ্ঞাও। কবিতাগুলো শুধু কবিতা-প্রেমীদের কাছেই নয়, সবারই ভালো লাগবে।
top of page
২৫০.০০৳ Regular Price
১৮৭.৫০৳Sale Price
Socials
Related Books
bottom of page

















