"মুক্তিযুদ্ধ, ফোকলোর ও অন্যান্য" গ্রন্থটিতে অধ্যাপক ড. মাহবুবুল হক মুক্তিযুদ্ধ ও ফোকলোরকে কেন্দ্র করে বাঙালি সমাজ, ইতিহাস ও সাহিত্যকে বিশ্লেষণ করেছেন গবেষণার গভীরতা ও তথ্যনিষ্ঠ দৃষ্টিভঙ্গিতে।
একদিকে যেমন মুক্তিযুদ্ধের বাস্তব অভিজ্ঞতা, অন্যদিকে লোকজ সংস্কৃতি ও চিন্তাধারার বিশ্লেষণ—এই বই পাঠকের সামনে উপস্থাপন করে সাহসিকতা, সংস্কৃতি ও সমাজ চেতনার এক অনন্য সংমিশ্রণ। প্রবন্ধগুলোর ভাষা সহজ, সরল, অথচ গভীরতাসম্পন্ন।বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে যারা গবেষণা বা মননচর্চায় আগ্রহী, তাঁদের জন্য বইটি এক অনবদ্য সংযোজন।
বইয়ের ফ্ল্যাপ
মুক্তিযুদ্ধ ও ফোকলোর বাঙালিন সমাজ, ইতিহাস ও সাহিত্যের বিশেষ গুরুত্বপূর্ণ দিক । মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী অধ্যাপক ড. মাহবুবুল হক গবেষকের অন্বেষা ও নিষ্ঠা নিয়ে তৎপর হয়েছেন এসবের পর্যবেক্ষণে । প্রামাণিক ইতিহাসের পটভূমিকায় রক্তস্নাত ও বীরত্বপূর্ণ মহান মুক্তিযুদ্ধের নানামাত্রিক আলোকসম্পাত ঘটেছে এই বইয়েরও বিশিষ্ট গবেষক হিসেবে সুপরিচিত । এই গ্রন্থে ফোকলোর বিষয়ক তাঁর অবলোকন, চিন্তা ও প্রজ্ঞার পরিচয় মিলবে সংশ্লিষ্ট প্রবন্ধগুলিতে । মাহবুবুল হকের প্রবন্ধের লক্ষণীয় বৈশিষ্ট্য তথ্যনিষ্ঠা । সহজেই পাঠকের মনকে র্স্পশ করে তাঁর চিন্তার শৃঙ্খলা ও প্রকাশরীতির সরলতা । তাঁর প্রবন্ধের উপস্থাপন রীতি সহজ, সাবলীল ও সুখপাঠ্য; ভাষা স্বচ্ছ ও বিষয়ানুগ । এ বইয়ের প্রবন্ধগুলিতে পাঠক আবারও তার প্রমাণ পাবেন ।
মুক্তিযুদ্ধ, ফোকলোর ও অন্যান্য
মাহবুবুল হক

















